সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল কৃষি কারিগরি কলেজে উপবৃত্তি আবেদন প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, আবেদন প্রক্রিয়ায় অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে শতাধিক শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছেন।
অভিযোগে জানা যায়, প্রথম পর্বের উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র নেওয়া হলেও বাস্তবে মাত্র কয়েকজন শিক্ষার্থীর আবেদন অনলাইনে সম্পন্ন হয়েছে। তারা উপবৃত্তির টাকা পেলেও বাকিদের আবেদন সম্পন্ন হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, কারিগরি শিক্ষা বোর্ডের সার্ভার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। সার্ভার সমস্যার কারণে এবং সময় স্বল্পতার জন্য সব শিক্ষার্থীর আবেদন সম্পন্ন করা সম্ভব হয়নি।
যার জন্য সকল আবেদন এন্ট্রি করা সম্ভব হয়নি। তবে এতে ছাত্র ছাত্রীদের হতাশ/দুঃখ পাওয়ার কিছু নেই আগামীতে সবার আবেদন এন্ট্রি দেয়ার আশ্বাস দেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি এ বিষয়ে আরও উল্লেখ করেন যে, কলেজের ছাত্র ছাত্রী সংখ্যা কম এবং তাদের উপস্থিতিও কম। এবং কিছু ছাত্র শিক্ষকদের সাথে উগ্র আচরণ করে এমনটাও অভিযোগ করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি আরও বলেন এ কলেজে চাকরি করার ক্ষেত্রে আমাদের কোন নিরাপত্তা নেই।
তবে শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন আমরা ঠিকমত কলেজে আসলেও অধ্যক্ষ আমাদের ক্লাস ঠিকমত নেন না।
শিক্ষার্থীরা ঘটনার স্বচ্ছ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।