1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনার ডুমুরিয়ায় পিকআপ- ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ জন। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

খুলনার ডুমুরিয়ায় পিকআপ- ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ জন।

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ণ

খুলনার ডুমুরিয়ায় পিকআপ – ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক সহ ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। আজ ২৫ আগষ্ট সকাল পৌনে ৯ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙা নামক স্থানে এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া হাসপাতালে প্রেরন করে। জানাযায় খুলনা থেকে ছেড়ে আসা চুকনগরগামী একটি পিকআপ( ঢাকা মেট্রো – ন- ১১- ৪৬৬৪) নিয়ন্ত্রন হারিয়ে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙা নামক স্থানে খুলনাগামী যাত্রী বাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে ইজিবাইক যাত্রী ডুমুরিয়া উওর কালিকাপুর গ্রামের রিনা খাতুন(৩৬) ও বাগদাড়ি গ্রামের মোহাম্মাদ রুস্তম আলী (৬৫) নিহত হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইক চালক ডুমুরিয়ার খরসন্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোহাম্মাদ জাহিদুল মোড়ল (২৫) মারা গেছে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: মাসুদ রানা এবং সিনিয়র ফায়ার ফাইটার সুবোধ মন্ডল জানান, সড়ক দুর্ঘটনায় ইজিবাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন এবং খুলনায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com