1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
অতিথি আসবেন বলে রাস্তায় স্কুলের বাচ্চাদেরকে দাঁড় করিয়ে রাখা ও তদ্বিরের কালচার থেকে বেরিয়ে আসার আহ্বান... মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিশুশ্রম থেকে শিশুদের দুরে রাখা বড় চ্যালেঞ্জ : আব্দুল্লাহ হারুন

অতিথি আসবেন বলে রাস্তায় স্কুলের বাচ্চাদেরকে দাঁড় করিয়ে রাখা ও তদ্বিরের কালচার থেকে বেরিয়ে আসার আহ্বান… মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব

reporter বাগেরহাট প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫, ৫:৪২ অপরাহ্ণ

বিগতদিনে আমরা দেখেছি একজন অতিথি আসবেন বলে রাস্তায় স্কুলের বাচ্চাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। রাস্তায় ৬/৭ ঘন্টা দাঁড়িয়ে থেকে বাচ্চারা অচেতন হয়ে রাস্তায় পড়ে গেছে। আমাদের এইসব প্রাক্টিস থেকে সরে আসতে হবে। যাদের জন্য এগুলো করা হয় তাদেরও বলতে হবে এগুলো বন্ধ করার জন্যে। শনিবার দুপুরে বাগেরহাটের প্রাচীন বিদ্যাপীঠ বাগেরহাট বহুমূখী কলেজিয়েট স্কুলের ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) নুজহাত ইয়াসমিন প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিভিন্ন উন্নয়নকাজের জন্য বিভিন্নভাবে তদ্বির হয়ে থাকে, অনেক সময় প্রভাবশালীদের চাপে অনেক সময় তাদের কাজ করে দিতে হয়। এসব পুরানো কালচার থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগেরহাট বহুমূখী কলেজিয়েট স্কুলের ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে। শনিবার সকালে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালীর মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা হয়। সাবেক ও বর্তমান কয়েকশ শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন। পরে কেক কাটা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট বহুমূখী কলেজিয়েট স্কুলের প্রাক্তন ও বর্তমান মিলিয়ে প্রায় দেড় হাজারের বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন (নিববন্ধন) করেন। শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কুল প্রাঙ্গণ শিক্ষার্থীদের এক মিলন মেলায় পরিণত হয়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের নানা স্মৃতিচারণ করেন।
শিক্ষাজীবনের নানা স্মৃতিচারণে ষাটের দশকের স্কুলের শিক্ষার্থী অধ্যাপক বুলবুল কবির বলেন, ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজনে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। যা বলে শেষ করা যাবেনা। এখানকার শিক্ষকরা অনেকেই এখন বেঁচে নেই। তারা ছিলেন মানুষ গড়ার সত্যিকার কারিগর। তাদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি তা কোনদিন ভুলতে পারবনা।
বাগেরহাট বহুমূখী কলেজিয়েট স্কুলের গভর্নিং বডির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) নুজহাত ইয়াসমিন, উদ্বোধক সাবেক সচিব মোহাম্মদ মশিউর রহমান, সম্মানিত অতিথি ড. মো. ফরিদুল ইসলাম, বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান ও বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com