গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাবেক পৌর কাউন্সিলর সহ পৌর আওয়ামী লীগের ৬ নেতা দল থেকে পদত্যাগ করেছে।
পদত্যাগকৃত নেতারা হলেন মুকসুদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ নেয়ামত খান, পৌর আওয়ামীলীগের ২ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জামাল হোসেন মুন্সী, পৌর আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ডের সভাপতি পরিমল সাহা, সাধারণ সম্পাদক শান্ত সাহা, পৌর আওয়ামীলীগের ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ শফিকুল ইসলাম ও আওয়ামীলীগ সমর্থক জয়ন্ত সাহা।
শুক্রবার (২২ আগস্ট) রাতে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা। সকলের পক্ষে
লিখিত বক্তব্যে পাঠ করেন মুকসুদপুর পৌর আওয়ামীলীগের সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ নিয়ামত খান বলেন
পৌর আওয়ামীলীগের ২ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জামাল হোসেন মুন্সী, পৌর আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ডের সভাপতি পরিমল সাহা, সাধারণ সম্পাদক শান্ত সাহা, পৌর আওয়ামীলীগের ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ শফিকুল ইসলাম ও আওয়ামীলীগ সমর্থক জয়ন্ত সাহা আজ (২২ আগস্ট’ ২৫ ) থেকে আওয়ামীলীগের সঙ্গে আমার ও আমাদের কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। আমরা দৃঢ়ভাবে জানাইতেছি যে, আমি ও আমরা দেশের স্বাধীনতা, সার্বভোমত্ব ও জনগনের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের উদ্ধে উঠে আমি ও আমরা ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।