জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হতে আবেদন করেছেন আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) ও মামলার আসামি শেখ আফজালুল হক। গত বৃহস্পতিবার ২১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তিনি এ আবেদন জানান।
এদিন একই মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ১৩ আগস্ট অভিযোগ গঠনের বিষয়ে স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের শুনানি শেষে আজকের দিন ধার্য করেছিলেন আদালত। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ-২০২৪ সালের ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা এবং ৫ আগস্ট পাঁচজনকে হত্যার পর লাশ পোড়ানো হয়; আহত একজনকেও জীবন্ত পুড়িয়ে ফেলার অভিযোগ আনা হয়েছে।
নৃশংস এ ঘটনার পর গত বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়