1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
“দেশি মাছে দেশ ভরি” স্লোগানে নানিয়ারচরে মৎস্য সপ্তাহের আলোচনায় উন্নয়নের বার্তা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

“দেশি মাছে দেশ ভরি” স্লোগানে নানিয়ারচরে মৎস্য সপ্তাহের আলোচনায় উন্নয়নের বার্তা

reporter  মোঃ কামরুল ইসলাম রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি:
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫, ৩:২১ অপরাহ্ণ

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাঙামাটির নানিয়ারচর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেসা। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খান সভার সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে মাছের অবদান অপরিসীম। আধুনিক প্রযুক্তি নির্ভর মাছ চাষ, খামারিদের নিয়মিত প্রশিক্ষণ, নদী-খাল-ঘেরে উৎপাদন বৃদ্ধি ও অভয়াশ্রম সৃষ্টির মাধ্যমে দেশি মাছ সংরক্ষণ করা গেলে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব।
পরে সফল মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ মাছ চাষে উৎসাহ যোগাবে এবং উপজেলার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com