1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গাজীপুরে কোনাবাড়ীতে কাঁচাবাজারে শাকসবজির দাম বাড়ছে, ক্রেতাদের ভোগান্তি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

গাজীপুরে কোনাবাড়ীতে কাঁচাবাজারে শাকসবজির দাম বাড়ছে, ক্রেতাদের ভোগান্তি

reporter শাহিনুর ইসলাম শাহীন, গাজীপুর প্রতিনিধি 
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫, ৪:১২ অপরাহ্ণ

গাজীপুরের কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় শাকসবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন। প্রতিদিনের বাজার করতে গিয়ে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে তাদের।

বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে বিভিন্ন সবজির দাম দাঁড়িয়েছে—

কাঁচা মরিচ: ২৪০ টাকা কেজি শসা: ৬০ টাকা কেজি ঢেঁড়স: ৯০ টাকা কেজি টমেটো: ১২০ টাকা কেজি পটল: ৮০ টাকা কেজি
মিষ্টি লাউ: ৩০ টাকা কেজি লতি: ১০০ টাকা কেজি
সজী কচু: ৫০ টাকা কেজি করল্লা: ৮০ টাকা কেজি
আলু: ২২ টাকা কেজি লাউ (প্রতি পিস): ৬০ টাকা
ধনেপাতা: ৯০০ টাকা কেজি

সবজির দাম অস্বাভাবিক হারে বেড়ে গেলেও আলুর দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। বর্তমানে আলু কেজিপ্রতি মাত্র ২২ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারের এক ক্রেতা জানান, “প্রতিদিন বাজার করতে গেলে আগে যেখানে ৫০০ টাকায় হয়ে যেত, এখন একই বাজারে ৮০০ থেকে ৯০০ টাকা লাগছে।”

অন্যদিকে, ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজার ও পরিবহন খরচ বাড়ায় খুচরা বাজারেও সবজির দাম বেড়েছে। তবে ভোক্তাদের অভিযোগ, বাজারে কোনো নিয়ন্ত্রণ না থাকায় দাম দিন দিন বাড়ছে এবং এর বোঝা বইতে হচ্ছে সাধারণ মানুষকেই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com