1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মানিকছড়িতে অবৈধ সেগুন কাঠ বোঝাই মিনি ট্রাক আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

মানিকছড়িতে অবৈধ সেগুন কাঠ বোঝাই মিনি ট্রাক আটক

reporter মোঃ কামরুল ইসলাম রানা
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ

রাঙামাটির মানিকছড়ি চেকপোস্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ সেগুন কাঠ বোঝাই একটি মিনি ট্রাক আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা মেট্রো-ন ১৯-৩৭৯৪ নম্বরের মিনি ট্রাকটি কুতুকছড়ি সড়ক হয়ে রাঙামাটি সদরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে আরশি নগর মোড় এলাকায় গাড়িটি থামালে চালক ও হেল্পার গাড়ি রেখে পালিয়ে যায়। পরে বন বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ও কাঠ জব্দ করে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, আটক ট্রাকে বোঝাই করা ১৩৭ ফুট সেগুন কাঠ অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গাড়ির চালক, হেল্পার, গাড়ির মালিক ও কাঠের মালিকের পরিচয় এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com