খুলনায় দেশিয় অস্ত্র সহ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী নেতা একাধিক মামলার আসামী শামীম বন্দে ওরফে বাবুকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। বুধবার দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ছোট বয়রা ইসলামীয়া কলেজ সংলগ্ন এলাকায় নৌবাহিনীর নেতৃত্বাধীন যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আজ ১৪ আগষ্ট বাংলাদেশ নৌবাহিনী পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে শামীম বন্দ বাবু নামে একাধিক মামলার আসামীকে আটক করা হয়। এছাড়া তার নিকট হতে ৫ রাউন্ড দেশিয় কার্তুজ, ৮ টি ছুরি, ৪ টি চাপাতি, ২ টি দা ও ১ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। অভিযানে সোনাডাঙ্গা থানা পুলিশপর সদস্যরা অংশ গ্রহণ করেন। স্থানীয় এলাকাবাসী এধরণের অভিযানে সন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আটক ব্যক্তিকে জব্দকৃত মালামাল সহ সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। শামীম বন্দে ওরফে বাবু খুলনার নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পুর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড বিটু, মঈনের অনুসারী।