1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বাগেরহাটে  ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

বাগেরহাটে  ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল

reporter নেয়ামুল হাদী রানা,বাগেরহাট 
calendar প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫, ৫:২৭ অপরাহ্ণ

বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তর
চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল করেছেন
স্থানীয়রা। ১২ আগস্ট দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ
কার্যালয়ের সামনের সড়কে সহ স্্ররাধিক নারী পুরুষ এই কর্মসূচিতে অংশগ্রহন
করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর
রহমান, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাব্বাত হোসেন,
বীরমুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী, নারী ইউপি সদস্য রাবেয়া আক্তার, রেজাউল
খান, এন্ত আলী ফকির, শ্যামলী চৌধুরী, সাহেরা বেগম প্রমুখ।
মানববন্ধনকারীরা বলেন, বৃটিশ আমলে ১৯৪৫ সালে কোড়ামাড়া গ্রামে বিষ্ণুপুর
ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপিত হয়। ৯০ বছর ধরে স্থানীয় বাসিন্দাদের সেবা
দিয়ে আসছে এই প্রতিষ্ঠান। ইউনিয়নের মাঝ বরাবর অবস্থিত এই কার্যালয়টি।
কার্যালয়ের কাছেই রয়েছে ¯স্স্থ্য কমপ্লেক্স, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ,
মাদরাসা, মন্দিরসহ বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান। এখানে আসার জন্য
যাতায়েত ব্যবস্থাও অনেক ভাল, চারদিকের সড়কই পাকা। এরপরেও একটি মহল এখান
থেকে কার্যালয় ইউনিয়নের এক পাশে বেশরগাতি এলাকায় নিয়ে যাওয়ার জন্য আবেদন
করেছে। আমরা এটার প্রতিবাদ জানাই। আমরা জীবন দিব, তবু ইউনিয়ন পরিষদ
কার্যালয় স্থানান্তর করতে দিবনা বলে হুশিয়ারী দেন মানববন্ধনকারীরা।
বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, বিষ্ণুপুর
ইউনিয়ন পরিষদ কার্যালয় এই ইউনিয়নের মাঝামাঝি স্থানে অবস্থিত। ৯০ বছরের
ইতিহাস রয়েছে এই পরিষদের। দীর্ঘ সময়ে এখান থেকে মানুষ সেবা নিয়েছেন। কখনও
অপ্রিতিকর ঘটনা ঘটেনি। সর্বোপরি কথা হচ্ছে এই পরিষদটিতে ইউনিয়নের যেকোন
স্থান থেকে সহজেই আসা যায়। এরপরও একটি কুচক্রী মহল এখান থেকে পরিষদ সরিয়ে
বেশরগাতি এলাকায় নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন
করেছে। বেশরগাতি গ্রামটি ইউনিয়নের এক পাশে অবস্থিত, সেখানে কোন যুক্তিতে
ইউনিয়ন পরিষদ নেওয়ার কারণ নেই। এরপরও যদি কোন কুচক্রী মহল এখান থেকে
ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তর করতে চায়, তাহলে দলমত নির্বিশেষে আমরা
প্রতিবাদ করব।
বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাব্বাত হোসেন বলেন, ছোটবেলা থেকে
দেখেছি এখানে ইউনিয়ন পরিষদ। এখন যারা এই পরিষদ সরানোর চেষ্টা করছে, তারা
সুযোগ সন্ধানী, আমরা চাই এখানেই পরিষদ থাকুক। নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ সবাই
এসেছে ইউনিয়ন পরিষদ এখানে রাখতে। আমরা আশাকরি প্রশাসন এখানেই পরিষদ
কার্যালয় রাখবেন।
এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান
বলেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ স্থানান্তরের জন্য আমরা একটি বাবেদন
পেয়েছি। আবেদনের যৌক্তিকতা নিরুপনে যাচাই-বাছাই করা হবে বলে জানান এই
কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com