1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সোনারগাঁওয়ের সাদিপুরে সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

সোনারগাঁওয়ের সাদিপুরে সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

reporter রেজাউল ইসলাম,নারায়ণগঞ্জ
calendar প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫, ৩:০২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর দরগাবাড়ি থেকে বাদামতলা, বেড়িবাঁধ শ্রীপাড়া থেকে পাকারমাথাসহ বরগাঁও মৌজার সড়কগুলোর বেহাল দশায় জনদুর্ভোগ চরমে। তিন থেকে চার ইউনিয়নের মানুষের চলাচলের অন্যতম সড়ক হলেও উন্নয়ন-সংষ্কারে কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট প্রশাসনের। এলাকার জনপ্রতিনিধিরাও চোখে পর্দা লাগিয়ে চলছেন গা-ভাসিয়ে। বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্থ হওয়ার পর সংস্কার না হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। খানাখন্দ ও বড় গর্ত হয়ে সড়কগুলো যেনো মরন ফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন ও স্থানীয়রা। বর্ষা মৌসুমে সড়কের ওপর ৩ ফিট পানি ওঠে। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। শুধু তাই নয়, রাস্তার বেহাল দশা ও পানিবন্দী এলাকার স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থী ও কোমলমতি শিশুরা প্রতিনিয়ত রাস্তার বেহাল দশার কারণে পানিতে পড়ে তাদের পরিহিত পোশাকসহ বই খাতা ভিজে যাচ্ছে এতে বাদ পড়ছে না মসজিদে যাওয়া মুসল্লীগণেরাও। অসুস্থ রোগী কিংবা গর্ভবতী মহিলারাও জরুরী চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে যেতে না পারায় জীবন ঝুঁকিতে রয়েছে কিংবা অনেকেও মৃত্যুও হয়েছে । এলাকার ভুক্তভোগীরা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে, সাদিপুর ইউনিয়ন পুলিশ সব চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা প্রতিহিংসা বসত এই এলাকায়কোন উন্নয়নের ছোঁয়া লাগাননি। এমতাবস্থায় দীর্ঘদিন যাবত ভুক্তভোগী এলাকাবাসী এই চরম দুর্ভোগ থেকে পরিতান পেতে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার (uno) এর সুদৃষ্টি কামনা করছেন। সরে জমিনে চরম দুর্ভোগ এলাকা পরিদর্শন করতে এসে সোনারগাঁও উপজেলা প্রকৌশলী বলছেন খুব দ্রুতই সমস্যার সমাধান করা হবে। এই সড়কগুলোর বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে। বৃষ্টিতে সড়কে পানি জমে যায়। সড়কগুলোর উপরের অনেক জায়গায় জমেছে অন্তত ৩ ফিট পানি। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও স্থানীয়রা। সোনারগাঁও উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী সরেজমিন পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ‘সড়কগুলো সংস্কারের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। খুব দ্রুত কাজ শুরু হবে।’ তবে এখানে কিছু কাজ রয়েছে যেগুলো উপজেলা নির্বাহী অফিসার হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করি। ওই সময় তিনি বলেন সড়কগুলোর বাকি কাজ আগামী অর্থবছরে করার পরিকল্পনা রয়েছে। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ড মেম্বার রমজান আলী প্রধান, ৩ নং ওয়ার্ড মেম্বার ফয়সালসহ ২ জন সংরক্ষিত মহিলা মেম্বার এবং আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com