1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সমুন্নত রাখতে হবে- ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিশুশ্রম থেকে শিশুদের দুরে রাখা বড় চ্যালেঞ্জ : আব্দুল্লাহ হারুন

গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সমুন্নত রাখতে হবে- ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু

reporter শারমিন রহমান ,বোয়ালমারী
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫, ১:২৪ অপরাহ্ণ

বিএনপি প্রতিশ্রুতি দিয়েছে, দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। যতক্ষণ পর্যন্ত আমরা জনগণের অধিকার আদায় করতে না পারবো, ততক্ষণ রাজপথ ছাড়বো না। দীর্ঘ ১৭ বছর গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, জেল-জুলুম, হামলা-মামলা সহ্য করে জনগণের কথা বলেছে বিএনপি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয়কে আমরা সমুন্নত রাখতে চাই। সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার মুক্ত, সন্ত্রাস মুক্ত, ঘুষ-দুর্নীতি চাঁদাবাজ মুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে আসুন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। ৫ আগস্ট স্বৈরাচার মুক্ত দিবসে বিজয় র‌্যালী শেষে পথসভায় এসব কথা বলেন ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।
গতকাল মঙ্গলবার ৫ আগস্ট স্বৈরাচার মুক্ত দিবস উপলক্ষে ফরিদপুর ১ আসনের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালীতে স্থানীয় বিএনপির আয়োজনে বর্ণাঢ্য বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। তিনটি উপজেলায় বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।
বোয়ালমারীতে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিম উদ্দিন মিয়া মিলুর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আমিনুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মফিজুর কাদের খান মিল্টন, সাবেক কাউন্সিলর মো. ফরিদ হোসেন, শেখ আতিকুল আলী, শেখ আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন চৌধুরী প্রমুখ।
মধুখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ আবুল কাশেম আবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মাসুদ হাসান, হামিদুর জামান প্রিন্স, মধুখালী সরকারি আইনুদ্দিন কলেজের সাবেক ভিপি, জিএস বিপ্লব মোল্যা, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম রাব্বানী পুলিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য এটিম সাইফুজ্জামান, পৌর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এসএম কামাল, সরকারি আইনুদ্দিন কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিম প্রমুখ।
এছাড়াও আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হেমায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ডা. আব্দুল আজিজ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব কামরুল ইসলাম দাউদ প্রমুখ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com