শুকনো মরিচ দাম কম হওয়াতে কৃষকের মাথায় হাত পঞ্চগড় জেলায় ব্যাপক হারে মরিচের আবাদ হয় শালবাগান কালিয়াগঞ্জ বোদা ও বিশেষ করে আটোয়ারীতে ব্যাপক হারে মরিচের আবাদ হয় মরিচের কয়েকটি জাত আছে কৃষকের সাথে কথা বলে জানা গেছে মরিচের আবাদ করে দুই তিন বৎসর থেকে আমরা লাভবান হচ্ছি না শুধু লোকসান হচ্ছে এক বিঘা মরিচ করতে খরচ হচ্ছে ৪০ হাজার টাকা বর্তমানে এক বিঘা মরিচের ফলন হচ্ছে আট থেকে দশ মন মরিচের ফলন বেশি হচ্ছে না বর্তমান বাজার দর এক মন মরিচ বিক্রি করতে গেলে ৩০০০ অথবা ৩৫০০ অতিরিক্ত দাম পেতে হলে ভালো মরিচের দাম ৪ হাজার টাকা মাত্র এই অবস্থায় চলতে থাকলে মরিচের উপর কৃষকের আস্থা হারিয়ে যাবে কৃষকের সাথে আরো কথা বলে জানা গেছে আমরা লোন করে পেশকি জমি নিয়ে আবাদ করি এই অবস্থা চলতে থাকলে মরিচের আবাদ করা যাবে না দুই তিন বৎসর পূর্বে মরিচের দাম ছিল আট থেকে দশ হাজার সর্বোচ্চ বারো হাজার টাকা দাম ছিল দুই বৎসর মরিচের দাম পাচ্ছি না পঞ্চগড় জেলার বিশেষ করে আটোয়ারী থেকে সারা বাংলাদেশে শুকনো মরিচ রপ্তানি করা হয় প্রতিদিন ট্রাক লোড করে ঢাকা চিটাগাং ফেনী রাজশাহী বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষকের কথাটা সবার নজরে থাকা উচিত।