1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শিক্ষা অধিদপ্তরের পরিপত্র জারির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিশুশ্রম থেকে শিশুদের দুরে রাখা বড় চ্যালেঞ্জ : আব্দুল্লাহ হারুন

শিক্ষা অধিদপ্তরের পরিপত্র জারির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন।

reporter শফিকুল বারি
calendar প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ

কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না শিক্ষা অধিদপ্তরের এমন পরিপত্র জারির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০জুলাই) বেলা ১১ টায় বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক মোড়ে) এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি আবু হানিফ নোমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নূর হোসাইন এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য জাহাঙ্গীর আলম, জাকিয়া নাসরীন,মাওলানা রুহুল আমিন, আজিজুল হক মাসুক, অজিত কুমার দাস, আমিনুল ইসলাম, জহিরুল হক, মৌসুমী দাস, বিটু বড়ুয়া, মাওলানা আব্দুস শহীদ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের ৫ম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ সুযোগ না রাখার প্রতিবাদ জানান।

এবং শিক্ষা অধিদপ্তরের পরিপত্র জারি বাতিল করতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোড় দাবি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com