1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সুর তরঙ্গে আলোকিত সন্ধ্যা: দ্বিতীয়বারের মতো ড. খান আসাদুজ্জামান-এর একক সংগীত আয়োজন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

সুর তরঙ্গে আলোকিত সন্ধ্যা: দ্বিতীয়বারের মতো ড. খান আসাদুজ্জামান-এর একক সংগীত আয়োজন

reporter স্টাফ রিপোর্টার
calendar প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫, ৫:১২ অপরাহ্ণ

রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেলো দৈনিক বাংলাদেশ সমাচার সম্পাদক ও প্রকাশক, দ্যা ডেইলি বাংলাদেশ ডায়েরির প্রকাশক বহুমুখী শিল্প প্রতিভার অধিকারী ড. খান আসাদুজ্জামান-এর দ্বিতীয় একক সংগীত সন্ধ্যা। যেখানে সুর, কবিতা ও আবেগ একসাথে মিশে এক অনন্য সংগীতানুভূতির সৃষ্টি করেছে।

নির্বাচিত গানের তালিকা অনুযায়ী তিনি পরিবেশন করেন মোট ২২টি গান, যার প্রতিটি ছিল ভাবনাপ্রবণ, আবেগমথিত এবং নান্দনিক সুরে মোড়ানো। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক গান, আধুনিক গান ও নাট্যসংগীতের সমাহার ছিল। শুরুতেই তিনি গেয়ে শোনান “ও আমার দেশের মাটি” গানটি—রবীন্দ্রনাথ ঠাকুরের এই কালজয়ী গান দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় গভীর আবেগ ও সম্মান জানিয়ে।

গানের তালিকায় ছিল গৌরীপ্রসন্ন মজুমদার, দ্বিজেন্দ্রলাল রায়, হাসন রাজা, পুলক বন্দোপাধ্যায়, হেমন্ত বন্দোপাধ্যায়, ডিএল রায় প্রমুখের অসাধারণ সব সৃষ্টি। বিশেষ আকর্ষণ ছিল তাঁর নিজস্ব লেখা ও সুরারোপিত মা গানটি—যা দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। তাছাড়া প্রমা মীমের সাথে তিনি তাঁর নিজের লেখা ও সুর করা ‘ওগো বন্ধু প্রেমরাই’ গানটি পরিবেশন করেন।

প্রতিটি পরিবেশনার পর শ্রোতাদের করতালিতে মিলনায়তন মুখর হয়ে ওঠে। গানের মধ্য দিয়ে উঠে আসে দেশপ্রেম, আত্মত্যাগ, ভালোবাসা ও ব্যক্তিগত অনুভবের গল্প। ড. খান আসাদুজ্জামান কণ্ঠ ও হৃদয়ের অপূর্ব মেলবন্ধনে শ্রোতাদের এক অনন্য অভিজ্ঞতার স্বাদ দেন।

সংগীত সন্ধ্যা শেষে শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়। দর্শক-শ্রোতারা এমন একটি শিল্পগুণে ভরপুর সন্ধ্যার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যাশা রাখেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com