1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

শেরপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর 
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ

শেরপুরে সারাদেশের সাথে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই  সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি ঢাকায় অনুষ্ঠিত মূল অনুষ্ঠানের সাথে এ শপথ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ শেষে. শেরপুর জেলা প্রশাসন, সমাজসেবা, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, নারী-শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী, নারী নেত্রী নূরজাহান তালুকদার, জুলাই কন্যা ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিগণ।

সভা শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com