1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নকলার চাঞ্চল্যকর ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনের মামলার আসামি এনামুল হক গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

নকলার চাঞ্চল্যকর ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনের মামলার আসামি এনামুল হক গ্রেফতার

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর জেলা 
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ

র‍্যাব-১৪ , জামালপুরের অভিযানে শেরপুরের নকলা উপজেলার চাঞ্চল্যকর ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনের মামলার আসামি মোঃ এনামুল হককে (৩০) গ্রেফতার করা হয়েছে। জিএমপি, গাজীপুর সদর থানাধীন দক্ষিন সালনা এলাকা হতে আসামী মোঃ এনামুল হককে গ্রেফতার করেছে সিপিসি-১, র‍্যাব ১৪, জামালপুর।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম গাজীপুরে তার বড় ভাইয়ের বাসা থাকতো। বিবাদী মোঃ এনামুল হক (৩০) ভিকটিমের সম্পর্কে দুলাভাই হওয়াই একই বাসার পাশাপাশি রুমে ভাড়া থাকে। বিবাদী মোঃ এনামুল হক (৩০) সেভনআপের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে খাওয়ায় অজ্ঞান করে। তারপর ভিকটিমের সাথে শারীরিক সম্পর্ক করতঃ সেটার ভিডিও ধারণ করে। ভিকটিমকে তার ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ২০/০৩/২০২৫খ্রি. হইতে ২০/০৫/২০২৫খ্রি.পর্যন্ত বিবাদী মোঃ এনামুল হক (৩০) ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। গত ঈদ-উল-আযহা উপলক্ষে ভিকটিম তার গ্রামের বাড়ীতে আসলে ঘটনার দিন ০৫/০৬/২০২৫খ্রি. সকাল অনুমান ১১:০০ ঘটিকায় বিবাদী তার ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের বাড়ীতেই পুনরায় ধর্ষণ করে। একাধিক বার ধর্ষণের ফলে ভিকটিম অসুস্থ হয়ে পরে এবং অন্তঃসত্বা হওয়ার বিষয়টি ভিকটিম তার মাকে জানায়। এ ঘটনার পর ভিকটিমের বাবা শেরপুর জেলার নকলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬, তারিখ-১২/০৬/২০২৫ খ্রি. ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) তৎসম ৮(১)/৮(২)পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২। এ ঘটনার পর সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে।

এরই প্রেক্ষিতে, সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৩ জুলাই ২০২৫ খ্রি.সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকায় সিপিএসসি, র‌্যাব-১, পোড়াবাড়ী গাজীপুর এর সহায়তায় জিএমপি, গাজীপুর সদর থানাধীন দক্ষিন সালনা এলাকা হতে শেরপুর জেলার নকলা থানার ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী মোঃ এনামুল হককে (৩০) গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১৪ , জামালপুরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম আমিনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com