1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুর-৩ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এরশাদ আলম জর্জ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

শেরপুর-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এরশাদ আলম জর্জ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ মে, ২০২৫, ৩:২০ অপরাহ্ণ

শেরপুর প্রতিনিধি: ১৪৫, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশা করেছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ ঢাকা এর সরকারি আইন কর্মকর্তা (পিপি) এডভোকেট এরশাদ আলম জর্জ। তিনি দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যে প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামান্তরে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাওয়ার পাশাপাশি কেন্দ্রে জোরালো ভাবে লবিং চালাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে,বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এরশাদ আলম জর্জ ছাত্র জীবনে শ্রীবরদী কলেজ শাখার ছাত্র দলের সদস্য ছিলেন।পরবর্তীতে শ্রীবরদী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক,সেন্ট্রাল ল কলেজ,বিজয় নগর ঢাকার সদস্য সচিব,জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,২০১২-২০১৩ অর্থ বছরের(সোহেল+সপু+বাবু) কমিটি আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি,স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক,জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আন্তর্জাতিক সম্পাদক পদে দ্বায়িত্ব পালন করেন।বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক,বিএনপি’র চেয়ারপার্সন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অন্যতম আইনজীবী।সেইসাথে তিনি বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪, ঢাকা এর সরকারি আইন কর্মকর্তা হিসেবে কর্মরত।ক্লিন ইমেজ হিসেবে খ্যতনামা আইনজীবী এরশাদ আলম জর্জ দৈনিক বাংলাভূমি পত্রিকার সাংবাদিক কে দেয়া এক সাক্ষাতকারে জানান,শেরপুর-৩ আসনটি স্বাধীনতার পরবর্তীতে যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিলো, সেই অনুপাতে কাংক্ষিত লক্ষ অর্জিত হয়নি।যখন যে ক্ষমতা পেয়েছে,এলাকার উন্নয়নের নামে তখন সে নিজের ও তার স্বজনদের অবস্থার পরিবর্তন করেছেন। পিছিয়ে পড়া এই আসনটি সবসময় পিছিয়েই রয়েছে।দুটি উপজেলাতেই  কাংখিত তেমন কোন উন্নয়ন হয়নি। তিনি আরো জানান,আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র চেয়ারপার্সন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয় আমাকে যদি
শেরপুর-৩ আসনের জন্য মনোনিত করেন,তাহলে আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি,দুই উপজেলার সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে এই আসনটি উপহার দেয়া সহ শেরপুর-৩ আসনকে একটি মডেল আসন হিসেবে দাড় করাবো। যাহা স্বাধীনতার ৫৪ বছরধরে এই আসনের আপামর জনসাধারণ স্বপ্ন দেখে আসছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com