1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সাবেক সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত আর নেই - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, অতঃপর স্বামী গ্রেপ্তার মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত কাজিরহাটে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে পড়ে ২ বছরের শিশু কন্যার সমিল সমাধি গাজীপুরে বিজ্ঞান ও উদ্ভাবন মেলা : ক্ষুদে বিজ্ঞানীদের এমপি রনির প্রশংসা নাফ নদীতে নিখোঁজের ৪ দিন পরও সন্ধান মেলেনি জেলে সিকান্দারের, উদ্বেগ-শঙ্কা (B G B) কর্তৃক বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সারিয়াকান্দিতে নিখোঁজ বাবু হাওলাদারের সন্ধান চায় তার পরিবার বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উপলক্ষে মানববন্ধন ​ভোলাহাটে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার দেশের সুস্থ পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে- মাসতুরা আমিনা

সাবেক সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত আর নেই

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৩, ৬:০৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

সাবেক সংসদ সদস্য, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত(৭৮) আর নেই। তিনি আজ সকাল ১০টায় রাজধানীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহিৃরাজিউন)।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল মরহুমের পরিবারের বরাত দিয়ে বলেন, সোমবার সকালে মাহমুদুর রহমান বেলায়েত ঢাকার বাসায় স্টোক করেন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বেলায়েত নোয়াখালী জেলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান ছিলেন। চৌমুহনী এসএ কলেজের সাবেক ভিপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি সাবেক নোয়াখালী-১০ বেগমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন (বর্তমানে নোয়াখালী-৩ আসন) থেকে প্রথমবার ১৯৭৩ সালে দ্বিতীয়বার ১৯৮৬ সালে নির্বাচিত সংসদ সদস্য।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com