1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সিরিয়ার পূর্বাঞ্চলে আইএসের হামলায় ৩৩ জন নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

সিরিয়ার পূর্বাঞ্চলে আইএসের হামলায় ৩৩ জন নিহত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৩, ৩:১৩ অপরাহ্ণ
সিরিয়ার পূর্বাঞ্চলে সেনাবাহিনীর গাড়িতে আইএসের হামলায় ৩৩ জন নিহত

নিউজ ডেস্ক

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার পূর্বাঞ্চলে সেনাবাহিনীর গাড়িতে আইএসের হামলায় ৩৩ জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার এ কথা জানিয়েছে।
যদিও এর আগে বলা হয়েছিল এ হামলায় ২৬ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামরিক বাহিনীর গাড়িতে চালানো এ জঙ্গি হামলা চলতি বছর সরকারি বাহিনীর ওপর চালানো হামলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ।

সিরিয়ায় ২০১৯ সালে ইসলামিক স্টেট গ্রুপ বা আইএস তাদের সর্বশেষ ভূখন্ডেরও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু মরুভূমির গোপন আস্তানা থেকে তারা মাঝে মাঝেই অতর্কিত হামলা চালায়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আবদেল রহমান বলেন, সেনাবাহিনীর গাড়িতে চালানো হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ হয়েছে।

লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠনটি শুক্রবার বলেছে, জিহাদিরা মায়াদিনের কাছের মরুভূমিতে সামরিক যানটি ঘিরে ফেলে গুলি চালাতে শুরু করে।

পরে আইএস হামলার দায় স্বীকার করে তাদের ‘আমাক বার্তা’ সংস্থা থেকে বলেছে, তাদের যোদ্ধারা দু’টি সামরিক যানে অতর্কিত হামলা চালিয়েছে এবং বাস দ’ুটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

একটি সেনা সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, সন্ত্রাসী হামলায় বেশকিছু সংখ্যক সেনা সদস্য হতাহত হয়েছে।

আবদেল রহমান বলেছেন, আইএস সম্প্রতি সেনাবাহিনীর ওপর হামলা জোরদার করেছে। তাদের লক্ষ্য বেশি সংখ্যক সামরিক সদস্যের প্রাণহানি ঘটানো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com