1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
৩য় দফায় শাহজালাল মাজারের টাকা প্রকাশ্যে গণনা হবে  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৩য় দফায় শাহজালাল মাজারের টাকা প্রকাশ্যে গণনা হবে  দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা কাউন্সিলের পূর্বপ্রস্তুতি সভা পটুয়াখালী সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল পটুয়াখালী ডায়বিটিক হাসপাতালে বিশেষজ্ঞ স্বাস্থ্য ক্যাম্পে ৪ শতাধিক রোগীকে সেবা প্রদান বাউফলে ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,তদন্ত দাবি চৌদ্দগ্রামে ছেলের বিরুদ্ধে অভিযোগ দিতে এসে থানা ফটকে বৃদ্ধের মৃত্যু ওসমানীনগরে আ.লীগ নেতা আছান খাঁ গ্রেপ্তার গ্রামাঞ্চলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট চরম ভোগান্তিতে সাধারণ মানুষ চকরিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সংবর্ধনা

৩য় দফায় শাহজালাল মাজারের টাকা প্রকাশ্যে গণনা হবে 

reporter সাদিক হোসেন এপলু
calendar প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে স্থাপন করা নতুন দানবাক্স থেকে তৃতীয়বারের মতো উন্মুক্তভাবে টাকা গণনা হবে আজ শনিবার (১৫ আগস্ট)। মাজারের আর্থিক ব্যবস্থাপনা ও সার্বিক পরিচালনার স্বচ্ছতা আনতে গঠিত কমিটির সদস্য এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘শনিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে গণনা শুরু হবে এবং হিসাব শেষে প্রাপ্ত টাকার তথ্য সবার জন্য প্রকাশ করা হবে।’

গত ১২ জুন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শনে গিয়ে আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বার্তা দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তার নির্দেশে ১৮ জুন ডেগে সিলগালা ও নতুন দানবাক্স বসানো হলে স্থানীয় প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের মধ্যে সম্পর্কের টানাপড়েন দেখা দেয়। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে নেয় সরকার। অবশ্য প্রশাসনের পক্ষ থেকে এ বদলিকে ‘রুটিন বদলি’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল।

পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে গত ২৬ জুন সিলেট সার্কিট হাউসে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় মাজারের পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনায় স্থায়ী স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এক মাসের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা ও সিদ্ধান্ত জমা দেওয়ার কথা বললেও, গঠনের পর প্রায় দেড় মাস (২৬ জুন থেকে ১৪ আগস্ট) পার হয়ে গেলেও কমিটি এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা রূপরেখা দিতে পারেনি। সিদ্ধান্তহীনতার এই পরিবেশের মধ্যেই শনিবার আবার নতুন করে মাজারের দানবাক্স খোলার সিদ্ধান্ত হলো।

এরআগে ২২ জুন নতুন দানবাক্স বসানোর মাত্র ৪ দিনের মাথায় প্রথম দফায় গণনা করে পাওয়া যায় নগদ ১৭ লাখ ৫৪৯ টাকা। প্রথম গণনার ১৮ দিন পর দ্বিতীয় দফায় ১১ জুলাই খোলা হয় দানবাক্স। সেখান থেকে নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া যায়। এই সময়ে একাধিক দেশের মুদ্রাসহ নানা সামগ্রীও পাওয়া যায়।

এবার দ্বিতীয় দফার গণনার ৩৪ দিন পর তৃতীয়বারের মতো দানবাক্সের টাকা গণনা হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com