1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
১০ গ্রামের দুর্ভোগ,ইউএনওর নেতৃত্বে জরুরি পরিদর্শন,দ্রুত মেরামতের আশ্বাস - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু উন্নয়নের ছোঁয়া মেলেনি হোসনাবাদে, চার সড়ক কাঁচা থাকায় সীমাহীন জনদুর্ভোগ পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের মানসিক বিকাশে পটিয়ায় আল-হেরা ইসলামী একাডেমীর শিক্ষা সফর কাশিয়ানীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত সীমান্ত সুরক্ষা জোরদারে ডিমলায় ঝাড়সিংহেশ্বর বিওপির উদ্বোধন ফুলবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা বিতর্কিত হরিদাস চন্দ্র তরনী দাস আচরনে ক্ষুব্ধ হয়েছেন হিন্দু সনাতন ধর্মালম্বীদের শীর্ষ তিনটি সংগঠনের নেতারা। ‎বকশীগঞ্জে  গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, একজন খালাস নৌপথে চাঁদাবাজি ও অতিরিক্ত টোলের বিরুদ্ধে নৌ-শ্রমিকদের ক্ষোভ।

১০ গ্রামের দুর্ভোগ,ইউএনওর নেতৃত্বে জরুরি পরিদর্শন,দ্রুত মেরামতের আশ্বাস

reporter রাজু আহমেদ
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের শামসুল চেয়ারম্যান ঘাটে অস্থায়ী কাঠের সাঁকো ভেঙে যাওয়ায় প্রায় ১০টি গ্রামের হাজারো মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হয়েছে।দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই ঘাটের ওপর নির্ভরশীল স্থানীয় বাসিন্দারা প্রতিদিন শিক্ষা,চিকিৎসা,কৃষিপণ্য পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় কাজে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।

রবিবার (৫ জুলাই) ভেঙে যাওয়া সাঁকোটি তাৎক্ষণিকভাবে মেরামতের লক্ষ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আরিফুর রহমান।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন,মাননীয় সংসদ সদস্য জনাবা বিলকিস ইসলাম মহোদয়ের প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, নীলফামারী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আবদুল মুনতাকিম সাহেবের প্রতিনিধি আব্দুর রশিদ শাহ,উপজেলা প্রকৌশলী মাহমুদুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান এবং বাহাগিলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত সাঁকোর বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং স্থানীয়দের দুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বাস দেন।এলাকাবাসী দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সেখানে একটি টেকসই সেতু নির্মাণের জোর দাবি জানান।

স্থানীয়দের প্রত্যাশা,প্রশাসনের এই দ্রুত উদ্যোগের মাধ্যমে আপাতত চলাচল স্বাভাবিক হবে এবং ভবিষ্যতে স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে বছরের পর বছর ধরে চলা দুর্ভোগের অবসান ঘটবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com