1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
হিলিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত যুবকসহ হাকিমপুর থানা পুলিশের নিয়মিত অভিযানে মোট ১১ জন আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

হিলিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত যুবকসহ হাকিমপুর থানা পুলিশের নিয়মিত অভিযানে মোট ১১ জন আটক

reporter তৌহিদুল ইসলাম শামিম, হিলি
calendar প্রকাশিত: ১৪ জুন, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নে পাকা আম খাওয়ানোর লোভ দেখিয়ে (৬) বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজার রহমান (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় ওই শিশুর অভিভাবক কৌশলে অভিযুক্তকে বাড়িতে ডেকে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের পূর্বক আটক আসামীকে জেল হাজতে প্রেরণ করেছেন।

এছাড়া পুলিশের নিয়মিত অভিযানে সাজা প্রাপ্ত, জুয়া খেলার অপরাধ ও ওয়ারেন্ট মূলে নারী ও পুরুষ সহ ১০ জনকে আটক করেছে পুলিশ। আজ উপজেলার আলিহাট ইউনিয়নের পল্লিতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজিজার রহমান বড় আলীহাট গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

অন্য দিকে থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে নারী ও পুরুষ সহ ১০ জনকে আটক করেছে। আটককৃত আসামীরা হলেন ইকবাল হোসেন, মোঃ বাবু মিয়া, মোছাঃ রনি বেগম, মোছাঃ নাসিমা বেগম, আলমগীর কাজী, মামুনুর রশিদ, জাকির হোসেন, মজির আলী, ইকবাল সরকার, জসিম উদ্দিন। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সুত্রে জানাগেছে, শুক্রবার দুপুরের দিকে বাড়ি অদুরে একটি আমবাগানে খেলা করছিল শিশুটি। পরে শিশুটির প্রতিবেশী পাকা আম খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।

পরে সন্ধ্যার দিকে শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে কৌশলে অভিযুক্ত কে বাড়িতে ডেকে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসেন।
এবিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। থানায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও নিয়মিত পুলিশের অভিযানে জুয়া খেলা অপরাধ ও ওয়ারেন্ট মূলে নারী ও পুরুষ ১০ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com