1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হাসিনার বিচারের দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

হাসিনার বিচারের দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ণ

মুকসুদপুর প্রতিনিধিঃ পালাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুরে, উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণ হত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দুইদিন ব্যাপি অবস্থান কর্মসূচির প্রথমদিনে আজ বুধবার মুকসুদপুর উপজেলার সোনালি ব্যাংক মোড়ে সকাল থেকেই নেতাকর্মীরা অবস্থান করেন। এবং কেন্দ্রীয় যুবদলের দুদিন ব্যাপি ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশেরও আয়োজন করে মুকসুদপুর উপজেলা ও পৌর যুবদল। এসময় কর্মসূচিতে যোগ দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ও কেন্দ্রীয় যুবদলের সদ্য সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহামুদুল হাসান বাপ্পি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, বিএনপি নেতা ওহিদুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, মাহফুজ হাসান, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, সদস্য সচিব আব্দুল কাইয়ূম শরীফ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি রইন, সাধারণ সম্পাদক যুবায়ের সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com