1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
হালুয়াঘাট ধারা বাজারের দীর্ঘ দিনের যানজটের ভোগান্তি থেকে রেহাই পেলেন এলাকার জনগণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

হালুয়াঘাট ধারা বাজারের দীর্ঘ দিনের যানজটের ভোগান্তি থেকে রেহাই পেলেন এলাকার জনগণ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ

সেকান্দর আলী (ময়মনসিংহ): ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ধারা বাজারের হালুয়াঘাট হইতে ঢাকা হাইওয়ে রোডে দীর্ঘদিন ধরে যানজট লেগেই থাকতো। যানজটের কারণে চরম ভোগান্তিতে শিকার হত ঐ এলাকার জনগন।

২৪এপ্রিল ২৫ তারিখে হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে মহাসড়কের যায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বাজারের যানজট নিরসনে রাস্তার দোকানপাট সরিয়ে দেয়া হয়। জনগণের চলাচলের যায়গায় প্রতিবন্ধকতা তৈরি না করতে সবাইকে অনুরোধ জানানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), হালুয়াঘাট। উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ বিভাগ সহযোগিতা করেন এবং সরে জমিনে উপস্থিত ছিলেন।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায় যে, দীর্ঘদিনের ধরনের যানজট থেকে মুক্তি পেয়ে লোকজন বিশেষ করে ধারাবাসি আনন্দিত এবং পাশাপাশি প্রশাসনকে ধন্যবাদ জানায়।

এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় হালুয়াঘাট থানা পুলিশ নিয়োজিত ছিলেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com