১৬ ফেব্রুয়ারি ২০২৬ স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে স্পেকট্রাম বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবা-২০২৬ এর চূড়ান্ত পর্বের খেলা সোমবার বেলা তিনটা হতে দাবা ক্রীড়া কক্ষে শুরু হবে।
নক-আউট পদ্ধতিতে ৩২ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন। এদের মধ্যে রেটিং তালিকা অনুযায়ী ১২ জন, বাছাই পর্ব হতে ১৬ জন এবং ওয়াইল্ড কার্ড পেয়ে ৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
অংশগ্রহণকারী খেলোয়াড়রা হলেন- আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদে মাস্টার নাইম হক, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হক, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, অনত চৌধুরী,স্বর্নাভো চৌধুরী, গোলাম মোস্তফা ভূঁইয়া, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, ক্যান্ডিডেট মাস্টার মোঃ মাছুম হোসেন, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আজমাইন পারভেজ সায়র, ক্যান্ডিডেট মাস্টার যোয়ার হক প্রধান, মুহতাদি তাজওয়ার নাশিদ, রায়ান রশিদ মুগ্ধ, মহিলা ফিদে মাস্টার কাজী জারিন তাসনিম, জিন্নাত আক্তার শাহনাজ, ক্যান্ডিডেট মাস্টার মোঃ নাসিম হোসেন ভূঁইয়া ও সিয়াম চৌধুরী।
প্রত্যেকে তার প্রতিপক্ষের সাথে একটি সাদা ঘুঁটি নিয়ে এবং ১টি কালো ঘুঁটি নিয়ে ২ টি গেম খেলবে, ২ টি গেমের ফলাফল ১-১ হলে, ২ টি র্যাপিড গেম খেলবে, ২ টি র্যাপিড গেমের ফলাফল ১-১ হলে ২ টি ব্লিডজ গেম খেলবে, ব্লিডজ গেম ১-১ হলে সাডেন ডেথ পদ্ধতিতে ১ টি ব্লিডজ গেম হবে।
আয়োজকরা জানান, এ ইভেন্টে মোট তিন লক্ষ আটাশ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। প্রত্যেকেই পুরস্কার পাবে, চ্যাম্পিয়ন এক লক্ষ টাকা এবং রানার-আপ পঞ্চাশ হাজার টাকা পাবে।