1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

reporter মো ইপাজ খাঁ, প্রতিনিধি মাধবপুর( হবিগঞ্জ) 
calendar প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫, ৫:৩০ অপরাহ্ণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র মোঃ আফরোজ হোসেনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে বুধবার (৩-ডিসেম্বর)মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও নিহত আফরোজের স্বজনেরা।
মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে তারা দুপুরে মাধবপুর উপজেলার গেইট থেকে ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে আধাঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন,এতে মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পরে প্রশাসনের লোকজন আসামিদের ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতারের কথা বললে বিক্ষোভকারীরা মহাসড়ক ছাড়ে।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি,ব্যবসায়ী প্রতিনিধি প্রমুখ।

মানববন্ধনে একত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ,অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭-নভেম্বর)পূর্ব শত্রুতা নিয়ে উপজেলার আদাঐর ইউপির আদাঐর গ্রামের আফরোজের দাদা দুলাল মিয়ার সাথে ঝগড়া হয় প্রতিবেশী আশিক মিয়া, মাসুক মিয়া, জুরু মিয়া, সাহেদ মিয়াগংদের । এরই রেষে আফরোজ হোসেন অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে যাওয়ার পথে আশিক মিয়া মাসুক মিয়া, জুরু মিয়া ও সাহেদ মিয়া তাদের দলবল নিয়ে আফরোজ হোসেন কে অতর্কিতভাবে আক্রমণ করে।
এতে আফরোজ হোসেন মাঠিতে লুঠিয়ে পরে।
পরে আফরোজের আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ,কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণ্যবাড়ীয়া সদর হাসপাতালে রেফার করে, সেখানে আফরোজের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করে। ঢাকার একটি হাসপাতালে আইসিওতে দুইদিন রাখার পর আফরোজ মৃত্যু বরণ করে।আফরোজ সৌদি প্রবাসী মোঃ মুক্তার মিয়ার ছেলে। মামলা দায়েরের দুই দিন পরেও পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com