ময়মনসিংহের হালুয়াঘাটে সুপারি চুরির অভিযোগে ৯ বছরের এক শিশুকে ঘরে আটকিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গত শুক্রবার সন্ধায় উপজেলার স্বদেশী ইউনিয়নের বাউসা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম ইমন (৯) সে ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে। অভিযোক্ত ব্যক্তির নাম আতাহার আলী (৩২) সে শিশু ইমনের প্রতিবেশী।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে গত কয়েকদিন আগে শিশু ইমনের বিরোদ্ধে সুপারি চুরির অভিযোগ তুলে আতাহার আলী। পরে ঘটনায় স্থানীয়ভাবে বিচার ডেকে জরিমানা করা হয়। ঘটনার পর আজ সন্ধায় ইমনকে আতাহার ঘরে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে৷ পরে স্থানীয়রা জানাজানি হলে আতাহার ঘটনাস্থল থেকে ছটকে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করছেন বলে জানায় পুলিশ।
স্থানীয় এক নারী জানান, সামান্য সুপারি চুরিকে কেন্দ্র করে ইমনরে ঘরে আটকাইয়া পিডাইয়া কষ্ট দিয়া মারছে। আমরা সঠিক বিচার চাই। তবে ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে নির্বাচন ইস্যুতে নেওয়ার চেষ্টা করছে অনেকে। এ নিয়ে
জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ঘটনা শুনার পর পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নির্বাচন ইস্যুতে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি সুপারি চুরির ঘটনায় ঘটেছে। নির্বাচন ইস্যুতে নয়। এর আগে চুরির ঘটনা নিয়ে বিচারও হয়েছে।