1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা আমিরুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎সিংগাইরে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির মৃত্যু, এলাকায় শোক নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার  বিরলে বিজয়ের ২য় বর্ষপূর্তিতে এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর নেতৃত্বে বিশাল বিজয় র‍্যালি রাঙামাটিতে নৌযান শুমারির প্রস্তুতি সম্পন্ন, ১০ উপজেলায় চিহ্নিত ৪,২৯৬ নৌযান দিনাজপুরে ‘মাটির মা ফাউন্ডেশন’-এর ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন হাসি-আনন্দের নৌভ্রমণ মুহূর্তেই শোকে পরিণত অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব নিরাপদ সড়ক সবার অধিকার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা

সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা আমিরুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

reporter মোঃরফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ 
calendar প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর ) আসনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আমিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

গত সোমবার দুপুরে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু”র নেতৃত্বে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব ডা. আবুল খায়ের, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার অফিস সম্পাদক ও পৌর শাখার সভাপতি মাওলানা আলী খান, সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান, জেলা শ্রমিক মজলিস সভাপতি মাওলানা আতাউল হক, জেলা নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু তালহা, মাওলানা জহিরুল ইসলাম জামালগঞ্জী, সদর উপজেলা সহ সভাপতি ৯নং ওয়ার্ড কাঠইর ইউ/পি সদস্য মাওলানা আবদুল মুক্তাদির, কাজী মাওলানা ওয়াক্কাসুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা সহ সভাপতি মাওলানা ওয়াকিল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, পৌর সহ সাধারণ সম্পাদক আবু হাদী, সাংগঠনিক সম্পাদক আবু মাহদী, ৩নং ওয়ার্ড সহ সভাপতি মোঃ চমক আলী, শ্রমিক নেতা জুয়েল আহমদ হিরণ, মোঃ কিতাব আলী, তুহিন মিয়া, আফজল আহমদ, দবির আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেন,আগামীর ইনসাফের ন্যায় ভিত্তিক একটি ইসলামিক সরকার গঠনের লক্ষে ৮টি ইসলামিক দল জোটগতভাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে ঐক্রমতে পৌছেছে। তাই সুনামগঞ্জের ৫টি আসনে ৮ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করতে জেলার সর্বস্তরের ভোটারদের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com