1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎সিংগাইরে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির মৃত্যু, এলাকায় শোক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন খুলনায় নানা আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত গাজীপুরে জেলা পরিষদের উদ্যোগে মেধাবী-অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

‎সিংগাইরে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির মৃত্যু, এলাকায় শোক

reporter ‎মো: বশির আহমেদ, সিংগাইর (মানিকগঞ্জ)
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাব্বির হোসেন লাভলু (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
‎বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত সাব্বির হোসেন লাভলু উপজেলার সায়েস্তা ইউনিয়নের পূর্ব লক্ষীপুর গ্রামের বাসিন্দা এবং তাজিম প্রামাণিকের ছেলে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সাব্বির হোসেন লাভলু। শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।
‎সাব্বির হোসেন লাভলুর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com