1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জে ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজসহ দুই যুবক গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ভাঙা ঘরেই বিধবা সুখিতনের একাকী জীবন, নেই স্বামী- স্বজন ১২টা মাদ্রাসার এতিমদের টাকা আত্মসাৎ করার অভিযোগ লোকমান হুজুরের বিরুদ্ধে কুলিয়ারচরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জে ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

reporter সুনামগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ শর্টগানের গোলাবারুদ জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার এবং দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের মো. মামুন মিয়া (২৩) ও মো. উবায়দুল (২১)।

ডিবি পুলিশ জানায়, শনিবার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে দায়িত্ব পালনকালে এসআই আব্দুর রহিম জীবান জানতে পারেন যে, বিশ্বম্ভরপুরের চালবন এলাকা থেকে রাধানগর হয়ে জামালগঞ্জের সাচনা বাজারমুখী দুটি মোটরসাইকেলে বিপুল পরিমাণ কার্তুজ সরানো হচ্ছে। খবর পেয়ে ডিবির একটি দল সাচনা বাজারে অবস্থান নেয়।

সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়। অন্য মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মামুন ও উবায়দুলকে গ্রেফতার করা হয়।

পালিয়ে যাওয়া দুইজনসহ মোট চারজনকে আসামি করে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com