1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জে বিপুল পরিমাণ চোরাই মাল জব্দ: - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক যৌন উত্তেজক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে আর অনিয়ম চলতে দেওয়া হবে না: পটিয়ায় এমপি এনাম ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক শাহজাদপুরে পাঁচ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ৭ম শ্রেণীর ছাত্র নিখোঁজ গৌরনদীতে যুবদল নেতাকে ফেসবুকে হত্যার হুমকির অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ ‎ছারপোকার দখলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অতিষ্ঠ ভর্তি রোগীরা খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি

সুনামগঞ্জে বিপুল পরিমাণ চোরাই মাল জব্দ:

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৪, ১১:৫১ অপরাহ্ণ

মোঃ আশিকুর রহমান রানা(সিলেট প্রতিনিধি):

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ১০ লাখ ৫৫ হাজার ৭ শত ৫০ টাকা মূল্যের চোরাই পথে আনা ভারতীয় কসমেটিকস সামগ্রী ও নাসির বিড়ি জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। তবে ভারতীয় কসমেটিকস ও নাসির বিড়ি চালানের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

 

বিজিবি ও স্থানীয় সুত্রে জানা যায়, চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী ও নাসির বিড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে চোরাকারবারি রাব্বিল মিয়ার গোডাউনে মজুদ করা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আওতাধীন বাশঁতলা বিওপির টহল হাবিলদার মোঃ আঃ কাইয়ুম এর নেতৃ‌ত্বে শনিবার (২২ জুন) রাত সাড়ে ১১টার দিকে চৌধুরীপাড়া বাজার কমিটি ও স্থানীয় জনগণের সহযোগিতায় ৩৮ হাজার পিচ ভারতীয় নাসির বিড়ি, ২ হাজার ৮ শত ২০ পিচ নেভিয়া ক্রিম, ৪ শত ৯০ পিচ নেভিয়া বডি লোশন, ৮০ কেজি ইস্ট পাওডার জব্দ করা হয়েছে।জব্দকৃত মালামালের মূল্য ১০ লাখ ৫৫ হাজার ৭ শত ৫০ টাকার হবে বলে ধারণা করা হয়েছে।

ভারতের বাঁশতলা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মো.আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com