1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জে তরুণ-তরুণীকে মারধরের মামলায় ধরাছোয়ার বাইরে ভিডিও ভাইরালকারী দুই আসামী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক যৌন উত্তেজক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে আর অনিয়ম চলতে দেওয়া হবে না: পটিয়ায় এমপি এনাম ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক শাহজাদপুরে পাঁচ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ৭ম শ্রেণীর ছাত্র নিখোঁজ গৌরনদীতে যুবদল নেতাকে ফেসবুকে হত্যার হুমকির অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ ‎ছারপোকার দখলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অতিষ্ঠ ভর্তি রোগীরা খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি

সুনামগঞ্জে তরুণ-তরুণীকে মারধরের মামলায় ধরাছোয়ার বাইরে ভিডিও ভাইরালকারী দুই আসামী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৪, ১:২০ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মুজিব পার্কে তরুণ-তরুণীকে শারীরিকভাবে লাঞ্চিত করার মামলায় এখনো ভিডিও ভাইরালকারী দুই আসামী এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে ।

জানা যায় গত ১০ই জুন সোমবার বিকালে সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুরস্থ মুজিবপার্কে বসে গল্প করছিলেন দুই তরুণ-তরুণী।

এমন সময় কয়েকজন যুবক তাদের পিছন থেকে ভিডিও করে এবং একপর্যায়ে তাদের মারধর ও গালিগালাজ করে। পরবর্তী সময়ে তাদের ভিডিও ভাইরাল করে দেয়ার হুমকি দিয়ে চাঁদা দাবী করে। ওই ঘটনায় ভিকটিম তরুণ বাদী হয়ে মামলা দায়ের করলে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ২ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হলেও একজন গনমাধ্যম কর্মী এবং অনলাইন প্রেসক্লাবের সদস্য আফতাব উদ্দিন স্বেচ্ছায় থানায় আত্বসমর্পণ করেন। এ পর্যন্ত তিন আসামী কারাগারে থাকলেও ধরাছোয়ার বাইরে রয়েছে ঘটনার সাথে সরাসরি সংশ্লিষ্ট ভিডিও ভাইরালকারী বাকি ২ আসামী। মামলায় ওই দুই আসামীকে অজ্ঞাত বলে চালিয়ে দেয়া হলেও প্রতিবেদকের কাছে সংগ্রহীত ভিডিও ফুটেজে দেখা যায় ওই দুই আসামী হচ্ছে রুহুল আমিন ও ইমাম হোসেন।
ভিডিও দেখে পরিচয় শনাক্ত করা গেলেও রহস্যজনক কারনে এখানো ধরা ছোয়ার বাইরে রয়েছে তারা। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনলে ঐদিনের ঘটনার পেছনে কার কি উদ্দেশ্য নিয়ে এমন নেক্কারজনক ঘটনার জন্ম দিয়েছিল আসল রহস্যটা বের হয়ে আসবে বলে দাবী সচেতন মহলের। তারা জানান, মুজিবপার্কে তরুণ-তরুণীকে মারধরের ঘটনাটি নেক্কারজনক। এ রকম ঘটনায় মানুষ পার্কে ঘুরতে আসলে ভয় পাবে। তাই এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। এখনো পর্যন্ত যারা ধরাছোয়ার বাইরে রয়েছেন তাদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবী জানাই।

এ ব্যপারে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমদ জানান, মুজিবপার্কের ঘটনায় আফতাব উদ্দিনকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। সে অনলাইন নিউজ পোর্টাল হাওড়বার্তার স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার-সম্পাদক এবং নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছে। তার মত একজন মানুষ বখাটে হতে পারে না। কেননা তার বিরুদ্ধে পূর্বে কোন বখাটেপনার অভিযোগ নেই। তাকে উদ্দেশ্যপ্রনোদিতভাবে ফাঁসানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানাই। যারা এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে তাদের পরিচয় শনাক্ত করা গেছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে পুলিশ তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার( মিডিয়া) রাজন কুমার দাশ জানান, মুজিবপার্কের ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। বাকি দুইজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com