1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে একটি পরিত্যক্ত ঘরে বিজিবি ও সেনাাবহিনীর যৌথ অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎সিংগাইরে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির মৃত্যু, এলাকায় শোক নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার  বিরলে বিজয়ের ২য় বর্ষপূর্তিতে এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর নেতৃত্বে বিশাল বিজয় র‍্যালি রাঙামাটিতে নৌযান শুমারির প্রস্তুতি সম্পন্ন, ১০ উপজেলায় চিহ্নিত ৪,২৯৬ নৌযান দিনাজপুরে ‘মাটির মা ফাউন্ডেশন’-এর ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন হাসি-আনন্দের নৌভ্রমণ মুহূর্তেই শোকে পরিণত অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব নিরাপদ সড়ক সবার অধিকার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে একটি পরিত্যক্ত ঘরে বিজিবি ও সেনাাবহিনীর যৌথ অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক

reporter মোঃরফিকুল ইসলাম সোহাগ,সুনামগঞ্জ 
calendar প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি) ও সেনাবাহিনীর একটি যৌথ দল গোয়েন্দা তথ্যর ভিত্তিতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ২৫০০ কেজি অবৈধ ভারতীয় জিরা এবং ৯৫০০ কেজি ভারতীয় ফুসকা আটক করা হয়েছে।

গতকাল রোববার ভোরে বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে এসব অবৈধ ভারতীয় পণ্য আটক করে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্থ বিজিবি”র হেকোয়াটারে নিয়ে আসা হয়। যার বর্তমান সিজার মূল্যে ৪০ লাখ টাকা। সেনাবাহিনীর অফিসারসহ ১৫ জন এবং বিজিবি”র জেসিও-১০০১২ নায়েক সুবেদার কাজী মোঃ কামালসহ ১৪ জন সদস্যসহ মোট ২৮ জন যৌথ বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশগ্রহন করেন।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান,বিজিবি”র সদর দফতরের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতীয় অবৈধ পন্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতিরোধে সুনামগঞ্জের ১৯টি বিওপির সদস্যরাপ্রতিটি সীমান্ত এলাকায় অতন্ত্র প্রহরীর ন্যায় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে জানান। আটককৃত এইসব অবৈধ ভারতীয় জিরা ও ফুসকা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদার করা হয়েছে বলে ও উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com