1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিলেট -৩ আসনে মাওলানা দিলওয়ার হোসাইন এর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জীবনের শেষ প্রান্তে প্রতারণার শিকার প্রবীণ অস্ত্র ডিলারের ন্যায় বিচারের আকুতি‘ চেয়ারম্যান পদপ্রার্থী হাসিনুরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৩শত বৃক্ষচারা বিতরণ ধুনটে মাদক মামলায় দুই আসামিকে আদালতে প্রেরণ কাশিমপুরে ভূমি জরিপে প্লটপ্রতি ৫-৬ লাখ টাকা দাবির অভিযোগ বিরলে ক্ষুরা রোগের তীব্র ভ্যাকসিন সংকট: চরম আতঙ্কে খামারিরা নিষিদ্ধ ছাত্রলীগ সম্পাদক ফোরকান”কে মানসিক রোগী আক্ষ্যা দিয়ে বানারীপাড়া আ.লীগের সম্পর্ক ছিন্ন করার আহবান ধামইরহাটে বিদ্যালয়কে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অ্যাডভোকেট রিপনকে হত্যা চেষ্টার মামলায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে আরও ৩ আসামি গ্রেফতার, মোট গ্রেফতার ৪ সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম ফুলবাড়িয়ায় সাদ্দামের মানবিক কার্যক্রমে বাধার প্রতিবাদে ও পুণরায় চালু দাবিতে মানববন্ধন

সিলেট -৩ আসনে মাওলানা দিলওয়ার হোসাইন এর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ

reporter মোঃ আব্দুল কাদির রাজু, সিলেট 
calendar প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সিলেট –৩(দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেট –৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা দিলওয়ার হোসাইন এর পক্ষে খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি হাজী এম আহমদ আলী।
২৪ ডিসেম্বর বুধবার দুপুরে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরীর কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাজী এম আহমদ আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন -দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি হাজী হেলাল আহমদ, মাওলানা জালাল উদ্দীন ভুঁইয়া, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দাল, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা দায়িত্বশীল জিল্লুর রহমান, অর্থ সম্পাদক বেলাল আহমদ, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল কাদির রাজু, নির্বাহী সদস্য ফখরুল ইসলাম, মাওলানা সালিক আহমদ, মুমিনুর রহমান সুমিত, মুসলিম উদ্দীন, শামসুল ইসলাম, মাওলানা আব্দুল হাফিজ, রুম্মানুল হক রুমেল সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com