1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিলেটে STIRC প্রকল্পের আয়োজনে ‘রেস্তোরাঁর জন্য নিরাপদ খাদ্য স্বাস্থ্যবিধি’ সেমিনার অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ভাঙা ঘরেই বিধবা সুখিতনের একাকী জীবন, নেই স্বামী- স্বজন ১২টা মাদ্রাসার এতিমদের টাকা আত্মসাৎ করার অভিযোগ লোকমান হুজুরের বিরুদ্ধে কুলিয়ারচরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটে STIRC প্রকল্পের আয়োজনে ‘রেস্তোরাঁর জন্য নিরাপদ খাদ্য স্বাস্থ্যবিধি’ সেমিনার অনুষ্ঠিত

reporter শফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, সিলেট
calendar প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫, ৪:২২ অপরাহ্ণ

সিলেটে STIRC প্রকল্পের আওতায় খাদ্য ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘রেস্তোরাঁর জন্য নিরাপদ খাদ্য স্বাস্থ্যবিধি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের গ্র্যান্ড নূরজাহান হোটেল, দরগাহ গেইটে অনুষ্ঠিত এ সেমিনারে সিলেটের বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল ও ক্যাটারিং প্রতিষ্ঠানের শতাধিক মালিক, ম্যানেজার ও খাদ্য প্রস্তুতকারীরা অংশ নেন।

সেমিনারে বক্তারা নিরাপদ খাদ্য সংরক্ষণ, রান্নার পূর্ব প্রস্তুতি, কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, রান্নাঘর পরিচ্ছন্নতা, খাবার পরিবেশন ও মান নিয়ন্ত্রণসহ আধুনিক খাদ্য নিরাপত্তা নীতিমালা বিস্তারিত উপস্থাপন করেন। পাশাপাশি ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি কমাতে রেস্তোরাঁ খাতে নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, STIRC প্রকল্পের মূল লক্ষ্য হলো সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে খাদ্য ব্যবসায়ীদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান, যাতে সকল রেস্তোরাঁয় পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরাপদ ও মানসম্পন্ন খাবার পরিবেশন নিশ্চিত হয়। তারা আরও বলেন, রেস্তোরাঁ শিল্পে স্বাস্থ্যবিধি মানার লক্ষ্যে সকল প্রতিষ্ঠানের মালিক ও কর্মীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সেমিনারে অংশগ্রহণকারীরা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ practically শেখার সুযোগ পান এবং নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com