1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিলেটে প্রধানমন্ত্রীর আগমন: ছাত্রদল শাবিপ্রবি গেইট ইউনিটের স্বাগত ও আনন্দ মিছিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

সিলেটে প্রধানমন্ত্রীর আগমন: ছাত্রদল শাবিপ্রবি গেইট ইউনিটের স্বাগত ও আনন্দ মিছিল

reporter সিলেট ব্যুরো
calendar প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট  আগমন উপলক্ষে স্বাগত ও আনন্দ মিছিল করেছে,  জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেইট ইউনিট।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সিলেট জেলা ছাত্র দলের যুগ্মসম্পাদক জাবেদ হোসেন এর নেতৃত্বে ও শাহজালাল ইউনিভার্সিটি গেইট ইউনিট ছাত্রদলের ব্যানারে, মিছিলটি নগরের আখালিয়া ঘাট এলাকা থেকে শুরু হয়ে কুমারগাঁও বাস স্ট্যান্ড প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যাল প্রদান ফটকের সামনে এসে সম্পন্ন হয়। এসময় স্বাগত ও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক ফাহিম, সদর উপজেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক নোমান আহমদ, যুগ্মসম্পাদক হেলাল আহমদ, মহানগর ছাত্র দল নেতা রাহাত আল রাহিম, পাবেল আহমদ, লিসান বিল্লাল, সাজন আহমদ  প্রমুখ।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২ মে একদিনের সরকারি সফরে তাঁর আগমনকে কেন্দ্র করে আধ্যাত্মিক নগরী সিলেটজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।প্রধানমন্ত্রীর সফরসূচির মধ্যে রয়েছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, জেলা স্টেডিয়ামে নতুন কুড়ির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ প্রদান এবং স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com