1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সারিয়াকান্দিতে ২ দিন অতিবাহিত হলেও মেলেনি নিখোঁজ মহিদুলের সন্ধান! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাজিরহাট জমি সংক্রান্তবিরোধের জেরে ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত যখম।গ্রেফতার ২ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন বরইতলী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ। চৌদ্দগ্রামে জেএমআই সিরিঞ্জ কারখানায় ৭ দফা দাবী আদায়ে শ্রমিক আন্দোলন ৩য় দিনে গড়িয়েছে ৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ মানিকগঞ্জে দিশারী স্কুল প্রাঙ্গনে জেলা প্রশাসকের বৃক্ষ রোপন টেকসই উন্নয়নের জন্য সুশাসন, জবাবদিহিতা ও দুর্নীতি নিয়ন্ত্রণ অপরিহার্য ইতিহাসের বাঁকে বাংলাদেশ বইয়ের পান্ডুলিপি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীকে দিলাম নালিতাবাড়ীতে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক বিপ্লব দে, সদস্য সচিব সাইফুল সুনামগঞ্জে ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধে, ইজারা প্রদান চালুর দাবি। সালথায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, বাল্যবিয়ে ও গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব

সারিয়াকান্দিতে ২ দিন অতিবাহিত হলেও মেলেনি নিখোঁজ মহিদুলের সন্ধান!

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ জুন, ২০২৪, ১১:৫১ অপরাহ্ণ

মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বড় কুতুবপুর এলাকার মৃত মুনছের প্রামাণিকের ছেলে মো: মহিদুল ইসলাম(৪১) গত ১১জুন মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ৯ টায় বাড়ী থেকে বের হয়ে যাওয়ার পর আর বাড়ীতে ফিরে আসে নি। অনেক খোঁজা খুঁজি করে তার সন্ধান না পাওয়ায় নিখোঁজ ব্যক্তির স্ত্রী জনি আকতার ১২ জুন বুধবার বিকেলে সারিয়াকান্দি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তার শোকে পরিবারের মধ্যে আহাজারি নেমে এসেছে। সরেজমিনে গেলে, নিখোঁজ মহিদুলের মা বরাতন বেওয়া সংবাদ কর্মীদের জানান, হঠাৎ রাত ৮/৯ টার দিকে আমার ছেলের মোবাইলে একটা ফোন আসে তখন কিছু না জানিয়ে তারাতাড়ি আসিতেছি বলে বাড়ী থেকে বের হয়ে যায়। এক দিন পার হয়ে গেলো এখনো তার কোনো সন্ধান পাচ্ছি না। তার মেয়ে মরিয়ম জানান, আমার বাবা রাতের খাবার খাইতে বসেছেন। খাবার শেষ না হতেই কে বা কারা ফোন দেয়। দুধ ভাত না খেয়েই তড়িঘড়ি করে বাড়ী থেকে বের হন। আমি বলি বাবা কোথায় যাচ্ছো শুধু বলে তালতলা যাচ্ছি, এখনি চলে আসবো, এসে দুধ ভাত খাব, আর ফিরে আসেনি। নিখোঁজ মহিদুলের স্ত্রী জনি আকতার বলেন, আমি হঠাৎ অসুস্থ হই, সন্ধ্যার আগেই আমার বাবার বাড়ী চলে যাই। রাতে ফোন পাই আমার স্বামী বাড়ী থেকে বের হয়ে যাওয়ার পর আর বাড়ীতে ফিরে আসেনি। আমি বাড়ী ফিরে আসি এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি, অনেকের সাথে ফোনে যোগাযোগ করি। এখনো পর্যন্ত আমার স্বামীর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সকলেই চিন্তিত। আমার নিখোঁজ স্বামীকে উদ্ধারের জন্য প্রশাসনের সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহোযোগিতা কামনা করছি।

এবিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, নিখোঁজ মহিদুলের স্ত্রী জনি আকতার থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করেছেন। থানা প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য এনালগ ও ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে এবং দ্রুত উদ্ধারের জন্য আমাদের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মো: ফরহাদ হোসেন
০১৭৫৫৪২৭৭৯২

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com