1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সারিয়াকান্দিতে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :

সারিয়াকান্দিতে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৮ অপরাহ্ণ

মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দিতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক সাদেক মো: আজিজ লাবলু এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, নারচি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন আলম, সদর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ঠান্ডু, পৌর জাসাস এর সভাপতি আব্দুল মমিন আকন্দ, উপজেলা যুবদল নেতা বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা জিতু, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোস্তফা মামুন, সহ-সভাপতি কমল প্রমুখ।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও স্বৈরাচার পতন আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকালে দলীয় বিএনপির কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করেন দলীয় নেতা কর্মীরা। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুবদলের আহ্বায়ক লুৎফর রহমান বাধন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com