1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয়বারের মতো ফৌজদারি অপরাধে অভিযুক্ত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয়বারের মতো ফৌজদারি অপরাধে অভিযুক্ত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ আগস্ট, ২০২৩, ৪:২৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয়বারের মতো ফৌজদারি অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয়বারের মতো ফৌজদারি অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হলেন। তিনি ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার প্রচেষ্টার অভিযোগে অভিযুক্ত হন।

ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার প্রক্রিয়ায় একে সবচেয়ে গুরুতর আইনি হুমকি হিসেবে দেখা হচ্ছে।

গত মার্চ থেকে এ পর্যন্ত ৭৭ বছর বয়সী ট্রাম্পের এটি তৃতীয়বারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হওয়ার ঘটনা।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষে ট্রাম্পের বিরুদ্ধে এই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন বিশিষ্ট আইনজীবী জ্যাক স্মিথ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার তিনি ওয়াশিংটন ডিসিতে ৪৫ পাতার ওই অভিযোগপত্রটি দাখিল করেন।

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকৃতি জানান। বাইডেনের জয়কে সত্যায়িত করতে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তাঁর সমর্থকেরা কংগ্রেস ভবনে (ক্যাপিটল) হামলা চালায়।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ‘নির্বাচনে পরাজিত হওয়ার পরও, পরাজিত প্রার্থী (ট্রাম্প) ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিলেন। তাই ২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের দুই মাসের বেশি সময় পর তিনি এই বলে মিথ্যা ছড়িয়েছিলেন যে, নির্বাচনের ফলাফলে জালিয়াতি হয়েছে এবং প্রকৃতপক্ষে তিনিই জিতেছেন।’

ট্রাম্পের বাক্স্বাধীনতা রয়েছে উল্লেখ করে ওই অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি নির্বাচনের ফল উল্টে দেওয়ার জন্য বেআইনি পথ বেছে নিয়েছিলেন।

ট্রাম্পের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। এগুলো হল রাষ্ট্রের সঙ্গে প্রতারণা, ষড়যন্ত্র করা, নাগরিকদের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার ষড়যন্ত্র।

ট্রাম্প ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন। অভিযুক্ত হওয়ার আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ নিয়ে তিনি লিখেছেন, ‘আমি জানতে পেরেছি, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য আপনাদের প্রিয় প্রেসিডেন্টের বিরুদ্ধে আরেকটি মিথ্যা অভিযোগ আনবেন জ্যাক স্মিথ।’

তিনি অভিযোগ করে বলেন, ‘কেন তারা এটা আড়াই বছর আগেই করল না? কেন তারা এত দিন অপেক্ষা করল? কারণ, নির্বাচন ঘিরে আমার প্রচারণার মধ্যে তারা এটা করতে চেয়েছিল।’

উল্লেখ্য, এর আগে গত মার্চ ও জুনে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। এর মধ্যে মার্চে সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করা এবং জুনে যুক্তরাষ্ট্রের ‘সরকারি গোপন নথি’ নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন ট্রাম্প।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com