1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সাবেক প্রতিমন্ত্রীর মামলা থেকে খালাস পেলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও রেজাউল করিম মানিক।। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

সাবেক প্রতিমন্ত্রীর মামলা থেকে খালাস পেলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও রেজাউল করিম মানিক।।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১০ অপরাহ্ণ

এস এম শহিদুল ইসলাম (বাবলু): ২০২৪ সালের ৯ এপ্রিল বাংলাদেশের সর্বাধিক প্রচারিত””রেশন ডিলার সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের শত কোটি টাকা””একটি শিরোনামে প্রকাশিত করেন বাংলাদেশ প্রতিদিনের লালমনিরহাট জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিক।

এই সংবাদ প্রকাশের জের ধরে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক”নঈম নিজাম প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী সহ লালমনিরহাটের জেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম মানিকের বিরুদ্ধে একটি মানহানি দায়ের করেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন।

দীর্ঘ ১০বছর মামলাটি চলমান থাকায় গত ২৯ আগষ্ট মামলার রায় দেন সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত হাতিবান্ধা(৪)এর বিচারক মোঃ ইসরাফিল আলম মামলাটির দীর্ঘ শুনানির পর সকল আসামিদের খালাস প্রদান করেন।

আদালত সুত্রে জানা যায়, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনকে নিয়ে গত২০১৪সালের ৯ এপ্রিল একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।এ প্রতিবেদনে মোতাহারের সকল অনিয়ম, দুর্নীতি সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ তুলে ধরা হয়। এছাড়াও প্রভাব খাটিয়ে অর্থবিত্তের মালিক বলে যাওয়ায় তথ্য উপস্থাপন ও সাবেক ঐ সংসদ সদস্যের নিকটবর্তী আত্মীয়দের প্রভাব তুলে ধরা হয়।এতে ক্ষিপ্ত হয়ে মোতাহার হোসেন মানহানি মামলা করেন।

উক্ত মামলায় আসামিদের পক্ষে এ্যাডভোকেট ছিলেন সামছুল আলম মিলন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com