1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ভোক্তা অধিকার ক্ষুণ্ন ও ঝুকিপূর্ণভাবে গ্যাস রিফিল: হেঁয়াকোতে ৩০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় টাইমস অব বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র পয়লা ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশংসিত অ্যাডভোকেট মামুন শহীদ জিয়া’র বিএনপি প্রতিষ্টার মাধ্যমে ইসলামী মূল্যবোধ ও বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করেন: মাওলানা নুরুল হক ওসমানীনগরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, জব্দ গাছও চুরির আশঙ্কা সাদুল্লাপুরে ফাতেমা কোচের ধাক্কায় কলেজের হিসাবরক্ষক নি*হ*ত শরনখোলায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জমজমাট ভাবে উদযাপিত হল

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান আকাশঃ সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে সাদা পোশাকে একদল পুলিশ সদস্য আটক করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।
শুক্রবার (১৬ আগস্ট) রাত ১০টা ৩০ মিনিটে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সাবেক মন্ত্রীর স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন, সাদা পোশাকে ১০ থেকে ১৫ জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

তিনি জানান, সবার কাছে অস্ত্র ছিল। পরে তারা বলেন ওঠেন, চলেন। তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি কিন্তু তারা কিছু বলেনি৷

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, রাত ১০টা ৩০ মিনিটে রমেশ চন্দ্র সেনের বাসা থেকে ফোন আসে। সেখানে যাওয়ার পর আমি দেখতে পারি যে, ঢাকা হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা আসেন এবং রমেশচন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়ে যান।

বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের একাধিকবার মুঠোফোনে ও বার্তা দিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা গা ঢাকা দেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আটক করা হয়। পরে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com