1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সমন্বয়কদের তালিকা করার দাবী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

সমন্বয়কদের তালিকা করার দাবী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৫, ৫:১৭ অপরাহ্ণ

মো: রিয়াজুল ইসলাম: ছাত্র সমাজের বৈষম্য বিরোধী আন্দোলনে সরকারের পতনের মধ্য দিয়ে দেশে ৫ ই আগস্ট থেকে বৈষম্য বিরোধী একটা সংগঠন তৈরি হয়েছে। নামটি এখন সবার মুখে মুখে। ছাত্র সমাজ ও দেশের নানা পেশার মানুষ এ বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য অনেক রক্ত ঝরিয়েছিল। অনেক মায়ের বুক খালি হয়ে ছিল। এই শহীদদের ত্যাগ সারাজীবন জাতি বুকে ধরে রাখবে। এখনও অনেকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। অনেকে আবার তাদের চোখ/হাত/পা হারিয়ে পংগু হয়ে আছে। যদিও দেশের সকল আন্দোলনে এই ছাত্র সমাজই সবার আগে পথে নেমেছে। বুক পেতে দিয়েছে দেশেকে স্বাধীন বা সকল প্রকার অরাজকতার হাত থেকে দেশকে রক্ষা করতে। এর মধ্যে দুই জন ছাত্র সমন্বয়ক দেশকে সংস্কার করার জন্য বর্তমানে উপদেষ্টা প্যানেলে আছেন। বাকি সমন্বয়কগণ সরাসরি সব উপদেষ্টা মন্ডলির কার্যক্রম পর্যালোচনা ও দেশকে সংস্কার করার জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমান উপদেষ্টাগণ বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ এবং আহতদের তালিকা তৈরি করে যাচ্ছেন, যা প্রশংশণীয়। এখন সময়ের দাবি হয়ে উঠেছে, আসল সমন্বয়কদের তালিকাও জাতির সামনে পেশ করা। সরকার পরিবর্তনের পর এখন ঘরে ঘরে সমন্বয়ক তৈরি হয়েছে । সাধারণ জনগণ তাদের দেখে ভয় পায়। কারন তাদের অনেকে আগে সমাজে নানা রকমের অরাজকতার সাথে জড়িত ছিল। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন হওয়ার সমন্বয়কের তকমা গায়ে লাগিয়ে আরো হিংস্র হয়ে উঠেছে। এগুলো নিয়ন্ত্রণ না করতে পারলে আসল সমন্বয়ক, যাদের রক্তের বিনিময়ে এই পরিবর্তন এতো ত্যাগ সব বৃথা যাবে। এ ব্যাপারে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কগণ ও বর্তমান উপদেষ্টা মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com