1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সংস্কারের জন্য একদিন বন্ধ থাকবে শেরপুর সেতু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

সংস্কারের জন্য একদিন বন্ধ থাকবে শেরপুর সেতু

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৪ অপরাহ্ণ

নবীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে কুশিয়ারা নদীর উপর অবস্থিত শেরপুর সেতু একদিনের জন্য বন্ধ রাখা হবে। এই সময়ে সেতুটিতে সংস্কার কাজ করা হবে। সেতু বন্ধ থাকায় যাতায়াতের জন্য বিকল্প সড়ক ব্যবহার করতে আহবান জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সওজ’র সিলেট-ঢাকা করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প পরিচালকের কার্যালয়। সওজ জানায়, আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) দিনগত রাত ১১টা থেকে পরদিন ১ মার্চ (শনিবার) সকাল ৯টা অবধি শেরপুর সেতুতে যান চলাচল বন্ধ রাখা হবে।

প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬ তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর উপরে অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামত করা হবে। এ সময়ে সেতুর উপর যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহার করতে বলা হয়েছে। এই রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের জন্য শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট বিকল্প রুট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শেরপুর সেতু বন্ধ থাকাকালীন ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)- শেরপুর- সিলেট- সুনামগঞ্জ মহাসড়কে চলাচলকারী যানবাহনকে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)- রানীগঞ্জ- জগন্নাথপুর-সুনামগঞ্জ রুট ব্যবহার করতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com