1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শ্রীবরদীতে র‍্যাব-১৪ অভিযানে হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী নজরুল ইসলাম গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

শ্রীবরদীতে র‍্যাব-১৪ অভিযানে হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী নজরুল ইসলাম গ্রেফতার

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর 
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ণ

শেরপুর জেলার শ্রীবরদী থানার একটি হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী নজরুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি।

গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে সশস্ত্র হামলা হয়। হাজারো দুষ্কৃতিকারী ওই হামলায় অংশ নেয়। তারা ৫১৮ জন হাজতী ও কয়েদীদের পালিয়ে যেতে সহায়তা করে। এই ঘটনার পর র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি অভিযান শুরু করে। কারা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের দেওয়া তালিকা অনুযায়ী অভিযান পরিচালিত হয়।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পলাতক কয়েদী নজরুল ইসলাম বাবলাকোনা এলাকায় অবস্থান করছে। তার কয়েদী নম্বর ৭২৭১/এ।

১২ জুলাই রাত আনুমানিক ২:৩০ মিনিটে র‍্যাব-১৪ এর একটি দল বাবলাকোনা গ্রামে অভিযান চালায়। অভিযানে শ্রীবরদী থানার বাবলাকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজরুল ইসলাম বাবলাকোনা গ্রামের নইমুদ্দিনের ছেলে।

পরবর্তীতে তাকে আইনানুগ প্রক্রিয়ার জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com