1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শ্রীবরদীতে নিখোঁজের পর দুই কন্যা শিশুর লাশ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

শ্রীবরদীতে নিখোঁজের পর দুই কন্যা শিশুর লাশ উদ্ধার

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর জেলা 
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ণ

নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার একটি মাছের প্রজেক্ট থেকে স্বপ্না এবং সকাল নামে ৬ ও ৭ বছর বয়সী প্রতিবেশি দুই কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

১৮ জুন সকাল ৯টার দিকে উপজেলার বটতলা মৃধাবাড়ি এলাকার জনৈক মস্তুফার মাছের প্রজেক্ট থেকে ওই লাশ দুটি উদ্ধার করে পুলিশ। শিশু স্বপ্না উপজেলার তিনানী ছনকান্দা বেতালবাড়ি এলাকার স্বপন মিয়ার কন্যা এবং সকাল একই এলাকার সেলিম মিয়ার কন্যা।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবেশি ওই দুই কন্যা শিশু মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে খেলাধূলা করতে বের হয়। সবশেষ বেলা পৌণে ১টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বটতলা বাজারের একটি সিসি ক্যামেরার ফুটেজে তাদের দেখা যায়। এরপর তাদের আর কোন উপস্থিতি কোথাও পাওয়া যায়নি।

এদিকে বাড়ি থেকে নিখোঁজের পর থেকেই পরিবারের লোকজন শিশু দুটিকে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে বুধবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে প্রায় সোয়া কিলোমিটার দূরে জনৈক মস্তুফার মাছের প্রজেক্টে তাদের লাশ নগ্ন অবস্থায় পানিতে ভাসতে দেখা যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com