1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
শেরপুরে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

শেরপুরে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ

সেকান্দর আলী (ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি:) শেরপুরের জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর আয়োজনে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“অন্তভূক্তিমূলক টেঁকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জণগণ” এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৩ডিসেম্বর) সকাল ১০.৩০মিনিটে কালেক্টরেট প্রাঙ্গণে ও জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজনে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

উক্ত অনুষ্ঠানে, শেরপুর জেলা সমাজসেবা উপ-পরিচালক এ.টি.এম আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব -উল-আহসান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসেনয়ারা প্রমূখ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সিনিয়র-জুনিয়র গণমাধ্যমকর্মীবৃন্দ এবং জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকার বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন অঞ্চলের প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ৩৪টি হুইলচেয়ার,২টি ট্রাই সাইকেল,২টি ফোল্ডিং ওয়াকার,১টি কোনার চেয়ার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com