1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেবীর আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেবীর আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর 
calendar প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ

শেরপুরে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেবীর বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শহরের গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এখানে এসে শেষ হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট, শেরপুর জেলা শাখা এই শোভাযাত্রার আয়োজন করে।
শোভাযাত্রায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়েদুল আলম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যসচিব এ বি এম মামুনুর রশীদ পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মো. শওকত হোসেন, জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র চন্দ্র মজুমদার, যুগ্ম আহবায়ক প্রদীপ রঞ্জন দে, গোপালবাড়ী মন্দির কীর্তন পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক প্রিয়তোষ সরকার, ফ্রন্টের সদস্যসচিব সুব্রত চন্দ্র দেসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি ও বিপুলসংখ্যক হিন্দু নারী-পুরুষ অংশ নেন।
জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার জানান, এ বছর শেরপুরের সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় ১৭২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে প্রায় এক হাজার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, শেরপুর জেলা শাখার আয়োজনে শেরপুর শহরে আরেকটি শোভাযাত্রা এবং দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com