1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

reporter রোজিনা আক্তার তিশা
calendar প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ

শেরপুর জেলার সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে পুলিশের লুট হওয়া একটি অবৈধ শর্টগান উদ্ধারসহ হারেজ মিয়া (৩২) নামে এক চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাপমারী ও ভাতশালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত হারেজ মিয়া শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিকপাড়া গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, হারেজ মিয়ার হেফাজত থেকে উদ্ধার হওয়া শর্টগানটি গত ৫ আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় একটি পুলিশ কেন্দ্র থেকে লুট করা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের তথ্য পাওয়ার পর ব্যাপক তল্লাশি চালানো হয়। একপর্যায়ে হারেজ মিয়াকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে অবৈধ শর্টগানটি উদ্ধার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী যৌথ বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com