1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎সিংগারের মানিকনগর-সিরাজপুর সড়কের বেহাল দশা, প্রতিদিন বাড়ছে দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা পানিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি শফিকুল হক মিলনকে ৮৫ ব্যাচের বন্ধুদের অভিনন্দন রাজশাহীর গোদাগাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক সেবায় আস্থার নাম ডাঃ খন্দকার রাশেদ আহমেদ (রিফাত), আজ তাঁর শুভ জন্মদিন ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা” রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বউ-বাচ্চা নিয়ে আতঙ্কে আছি, কখন যে ঘরে ডাকাত আসে কাশিয়ানীতে বিএনপির ‘সমর্থক’ পরিচয় দিয়েও রক্ষা হলো না আওয়ামী-লীগ নেতার নাগরপুরে চেয়ারম্যান প্রার্থী লিয়াকতের মত বিনিময় সভা আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে একটি মাইক্রোবাস বেপরোয়া গতিতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা দিয়েছে। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। গতকাল শনিবার রাত একটার দিকে শেরপুর-জামালপুর সড়কের শেরপুর পৌরসভার পূর্বশেরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন শেরপুর শহরের দুর্গা নারায়ণপুর এলাকার গৌরব দে (২৫) ও শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়াপরাণপুর গ্রামের রনি (১২)। নিহত দুজনই পৌর নিউ মার্কেটের তুলির ছোঁয়া নামের একটি ছাপাখানার কর্মচারী ছিলেন।

 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত একটার দিকে শেরপুর শহর থেকে জামালপুরে যাওয়ার পথে একটি মাইক্রোবাস পূর্বশেরী এলাকায় প্রথমে একটি মোটরসাইকেলকে এবং পরে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেলের আরোহী গৌরব ও রনি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেলটির চালক শুভ। এ সময় মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী আহত হন।

খবর পেয়ে সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com